ক্রীড়া ডেস্কঃ
নিউজিল্যান্ড অ-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আজ সকালে দেশ ছেড়েছে বাংলাদেশ অ-১৯ দল। স্কোয়াডে থাকা ২২ জন ক্রিকেটার গেছেন কিউইড়ের দেশে।
কদিন আগেই শ্রীলঙ্কা এশিয়া কাপে দারুন পারফর্ম করে প্রথম বারের মতো রানার্সআপ হয়ে দেশে ফিরেছে টাইগার যুবারা।
জয়ের খুব কাছে গিয়েও হয়নি শিরোপা ছোঁয়া। সফর শেষে দেশে ফেরার সপ্তাহ পার না হতেই আবারো পাড়ি দিতে হলো বিদেশ।
এশিয়া কাপের দল থেকে নিউজিল্যান্ড সফরের দলে নেই কোন পরিবর্তন। স্কোয়াডে ১৫ জন ছাড়াও স্ট্যান্ডবাই আছেন ৬ জন ক্রিকেটার।
আগামী ২৯ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগার যুবারা। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টার্চে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, আসাদুল্লাহ হিল গালিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শামিম হোসেন, অনিক সরকার ও হাসান মুরাদ।
স্ট্যান্ড বাই: অমিত হাসান প্রান্তিক, নওরোজ নাবিল, আশরাফুল ইসলাম সিয়াম, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ শাহিন আলম ও মিনহাজুর রহমান মোহান্না।














