অনলাইন ডেস্ক:  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে টিপল-ই বিভাগের আবরার ফাহাদ নামের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। চক বাজার থানার ওসি সোহরাব হোসেন জানান, “আমরা ধারণা করছি রাত দুইটা থেকে আড়াইটার দিকে খুনের ঘটনা ঘটেছে। আমরা মরদেহ উদ্ধার করেছি ভোরে।”

সে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলায়।

নাম প্রকাশে অনিচ্ছুক শেরে বাংলা হলের এক ছাত্র – যিনি আবরারের সাথে এই বর্ষে অধ্যয়নরত ছিলেন – বিবিসিকে জানান রবিবার সন্ধ্যা সাতটার দিকে একই বর্ষের কয়েকজন ছাত্র আবরারকে ডেকে নিয়ে যান। এরপর আনুমানিক রাত ২টার দিকে সিঁড়িতে আবরারকে পড়ে থাকতে দেখেন তারা। সেসময় তার শরীরে বেশকিছু আঘাতের চিহ্ন ছিল বলে জানান তিনি।

সিলেটউইটনেসডটকম/০৭অক্টোবর২০১৯/নিরে/২-২৬০