রেজাউল হক রেজাঃ

পেছালো অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। আগামী মাসে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে অজিদের বাংলাদেশে আসার কথা থাকলেও এবছর বাংলাদেশে আসছেনা অজিরা। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবি থেকে আজ দুপুরে জানানো হয়েছে, তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আগামী মাসে আসছে না অস্ট্রেলিয়া। সিরিজটি হবে আগামী বছর টি-২০ বিশ্বকাপের আগে।

শুধু এই সিরিজই নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেব্রুয়ারিতে তিন ম্যাচের টেস্ট সিরিজটি হওয়ার কথা ছিল সেটিও পিছিয়ে যাচ্ছে। সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী বছরের জুন-জুলাইয়ে।

উল্লেখ্য, এর আগে সবশেষ ২০১৭ সালে ২ টি টেস্ট খেলতে বাংলাদেশে আসে অজিরা। যেখানে প্রথম ম্যাচে অজিদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে দারুণ জয় পায় সাকিবরা। পরের ম্যাচ জিতে অবশ্য সমতায় শেষ হয় সিরিজ।