নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান ২১ফেব্রুয়ারি উপলক্ষে আলো সিলেট জেলা শাখা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করেছে।
শুক্রবার সিলেট নগরীর সুবিদবাজারের হাজিপাড়া পাইওনিয়ার ক্লাবের উদ্যোগে আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা সিলেট জেলা শাখার সহযোগীতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করেছে। সকাল ৯টায় প্রথমে শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরবর্তিতে বেলা ১ঘটিকা পর্যন্ত অত্র এলাকা’র প্রায় ৪০০ জন পুরুষ মহিলা ও শিশুদের বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন আলো রক্তদানের কেন্দ্রীয় সহ সভাপতি মনোজ কান্তি দাস পিংকু, কার্যকরী সদস্য নোমান আহমদ। আলো সিলেট জেলা শাখার সভাপতি সুনীল দাস, সহ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রুহুল আমীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক লাহিন আহমদ, ধর্ম সম্পাদক সায়েদ আহমদ, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা রত্না আক্তার, কার্যকারী সদস্য আবুল কালাম, সদস্য রাব্বি ইসলাম,ময়নুল হুসেন,সাগর আহমদ প্রমুখ।














