সিলেট সদরের ৭নং মোগলগাওঁ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের স্বনামধন্য মেম্বারমোঃ ফজলু মিয়া ইউনিয়ন এর সকলকে এবং সর্বস্তরের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন “ঈদ মোবারক”
তিনি বলেন,ঈদ মানে খুশি, ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ । ঈদের দিন আমরা প্রত্যেকে যে যার সাধ্যানুযায়ী সাজগোজ করে ঈদের ময়দানে হাজির হই দুই রাকাত নামাজ আদায়ের জন্য। এ নামাজ ছোট, বড় ,ধনি,গরীব কিংবা সুস্থ অসুস্থ সবাই আদায় করে থাকে।সাম্য, প্রীতি আর ভালোবাসার এমন নজীর আর কোথাও দেখা যায় না।সাম্য-মৈত্রীর এই অটুট বন্ধন এই নামাজের মধ্য দিয়ে শুরু হয় ঈদের দিনে ।
তিনি আরো বলেন, করোনাভাইরাস আক্রমণের পর থেকে মানুষের চলাচল, প্রীতি, ভ্রাতৃপ্রেম বাস্তবিকতায় হয়তো একটু কমে গেছে তবে মনের মধ্যে সবার জন্য সবার ভালোবাসা গভীর আছে।
আশা করি আমরা করোনাভাইরাস প্রতিরোধ করে আবারো সোনালী দিনে ফিরে আসবো।
পাশাপাশি তিনি সবাইকে সচেতন হয়ে চলাচল করার জন্য আহবান করেন।














