স্পোর্টস ডেস্কঃ অনেকেই জানে না যে ইউনিসেফের তরফ থেকে জাতিসংঘের একটি সভায় আমি যাচ্ছি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীও থাকবেন। আমাকে একটা বক্তব্যও রাখতে হবে।’
জানাচ্ছিলেন বাংলাদেশ টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান

জাতিসংঘের সভায় যোগ দিতে পারাকে অত্যন্ত গর্বের বিষয় উল্লেখ আরো বলেন, ‘বাংলাদেশকে এমন একটি পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ আসলে আমি খুবই বিশেষ কিছু অনুভব করি’।

বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে নয় ইউনিসেফ’র হয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে জাতিসংঘে বক্তব্য রাখতে যাচ্ছেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ইতোমধ্যে দেশ ছেড়েছেন সাকিব। সভায় যোগদানের পর খেলতে যাবেন সিপিএল’ এ।