নিজস্ব প্রতিনিধিঃ সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (এম.এ) মাদরাসার কামিল (হাদিস) ১ম বর্ষের সবক প্রদান অনুষ্ঠান অদ্য ২১ সেপ্টেম্বর ২০১৯ইং সকাল ১১টায় মাদরাসা হল রুমে অনুষ্ঠিত হয়।
অত্র মাদরাসার অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা লুৎফুর রহমান হুমায়দী’ র সভাপতিত্ব ও সহকারী অধ্যাপক মাওলানা কমর উদ্দিন এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদী ধর্ম মন্ত্রনালয় এর বাংলাদেশ প্রতিনিধি মুহাদ্দিস শায়খ ইসহাক আল মাদানী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারী জনাব আব্দুস শাকুর ও অত্র মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার।
এতে আরো উপস্থিত ছিলেন অত্র মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাবিবুল্লাহ, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুন নূর প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বারুপ করেন। এমনকি জ্ঞান অর্জনের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার আহ্বান জানান এবং নিজের জীবন থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে কোরআন হাদীসের আলোকে আলোকিত করার জন্য কাজ করার আহ্বান জানান।
পরিশেষে সিহাহ সিত্তাহর অন্যতম হাদিস গ্রন্থ জামে তিরমিযী থেকে সবক প্রদান ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি সৌদী ধর্ম মন্ত্রনালয় এর বাংলাদেশ প্রতিনিধি মুহাদ্দিস শায়খ ইসহাক আল মাদানী।














