সিলেটউইটনেস (জিয়াউল হক জিয়া)::
৩রা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বসুন্ধরা কিংস বিএফএসএফ অনু-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্ণামেন্ট। ঢাকার আউটার স্টেডিয়াম পল্টন মাঠে টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হবে।

উক্ত টুর্ণামেন্টে অংশ নেবে সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমি। ইতিমধ্যে তারা মাস ব্যাপি বিশেষ ক্যাম্পিং করেছে।

শুক্রবার ২৭নভেম্বর সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এক প্রস্তুতি ম্যাচ খেলে সুনামগঞ্জ জুনিয়র দল। তারা শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির মুখোমুখি হয়। ম্যাচটি ১-০তে জয় পায় সুনামগঞ্জ জুনিয়র।

খেলা শুরুর ৪মিনিটের মাথায় গোল চলে আসে। শেষ অবধি আর গোলের দেখা মিলেনি। তবে বেশ কিছু ক্লোজ আক্রমণ লক্ষ্য করাগেছে। এই ম্যাচ দিয়ে নিজেদের ঝালাই করে নিয়েছে দলটি।

১২টি দল ৪টি গ্রুপে অংশ নেবে টুর্ণামেন্টে। সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমী পড়েছে ‘গ’ গ্রুপে।
গ্রুপ গুলো হলঃ

ক – গ্রুপ
১। রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমী, ঠাকুরগাঁও
২। পীরগঞ্জ ফুটবল একাডেমী, রংপুর
৩। শ্যামনগর ফুটবল একাডেমী, সাতক্ষীরা

খ – গ্রুপ
১। জালালী ফুটবল একাডেমী, ব্রাহ্মণবাড়িয়া
২। হরিয়ান ফুটবল একাডেমী, রাজশাহী
৩। এফসি ইউনাইটেড ফেনী, ফেনী

গ – গ্রুপ
১। ওয়ারিয়র্স স্পোর্টস একাডেমী, সাতক্ষীরা
২। সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমী, সুনামগঞ্জ
৩। মরহুম ফরহাদ হোসেন স্মৃতি ফুটবল একাডেমী, টাঙ্গাইল

ঘ – গ্রুপ
১। জাফ ফুটবল একাডেমী, ঢাকা
২। ঈশ্বরগঞ্জ ফুটবল একাডেমী, ময়মনসিংহ
৩। জিকেএসপি ফুটবল একাডেমী, নারায়ণগঞ্জ