জিয়াউল হক জিয়াঃ বসুন্ধরা কিংস বিএফএসএফ অ-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে সিলেটের এমকে গ্যালাকটিকো।

নতুন প্রতিভার অন্বেষণে বসুন্ধরা কিংস ও বাংলাদেশ ফুটবল সাপোর্টার ফোরাম (বিএফএসএফ) আয়োজিত বয়সভিত্তিক একাডেমি কাপে সারা দেশ থেকে মোট ১২টি একাডেমিক দল অংশ গ্রহণ করে।

বুধবার সমাপ্ত হয়েছে সেমিফাইনালের লড়াই। ফাইনালে সিলেটের এমকে গ্যালাকটিকো দলের প্রতিপক্ষ যশোরের শামস-উল-হুদা এফএ।

২০সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ঘটিকায় পল্টনের আউটার স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে। তারআগে, প্রথম সেমিফাইনালে ৩-০ গোলে এফসি খুলনাকে হারায় সিলেটের এমকে গ্যালাকটিকো।

বিজয়ী দলের হাসান, কাজল ও মুন্না একটি করে গোল করে। ম্যাচসেরা সিলেটের হাসান। যশোরের শামস-উল-হুদা এবং ঢাকার গেন্ডারিয়া এফএর মধ্যেকার উত্তেজনাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনালে রিয়াদের দেয়া একমাত্র গোলে জয়ী হয় যশোরের দলটি। ম্যাচসেরা যশোরের অধিনায়ক মেহেদী হাসান মিলন।