জিয়াউল হক জিয়াঃ শাহী ঈদগাহস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রথমবারের মত ব্যাডমিন্টন কোর্ট তৈরি করা হয়েছে। সদর উপজেলা চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টন নামে এখানে ১ম নক আউট ব্যাডমিন্টন টুর্ণামেন্টও আয়োজন করা হচ্ছে।

আগামী ৫জানুয়ারী সন্ধা-রাতে শুরু হবে উম্মুক্ত এই টু্র্ণামেন্টটি। দ্বৈত দল গঠন করে যে কেউ তাতে অংশ নিতে পারবে। টিমের জন্য যোগাযোগ করা যাবে আখতার সিদ্দিকি বাবলু (০১৭১৭৫৬৬৮৩০), রেজাউল কিবরিয়া লিমন (০১৭৪১৯৮৯৮৯২)। টুর্ণামেন্টটি পরিচালনা করবে বৃহত্তর শাহী ঈদগাহ এলাকাবাসী।

টুর্ণামেন্টে চ্যাম্পিয়নরা পাবে ৩০হাজার টাকার প্রাইজমানি, রানারআপ পাবে ২০হাজার, তৃতীয় দল ১০হাজার ও চতুর্থ দল ৫হাজার টাকা।