আন্তর্জাতিক ডেস্কঃ পরিবেশবান্ধব দেশ সুইডেনে চালু হলো কুকুরের জন্য পার্কিং এর ব্যবস্থা। সুইডেনের বিখ্যাত ফার্ণিচার কোম্পানি ইকিয়া (IKEA) তাদের একটি দোকানের সামনে এটি চালু করেছে।

প্রাথমিক ভাবে মাত্র ৩ টি খাঁচা রয়েছে। প্রতিটি কুকুরের জন্য ঘর বা খাঁচা হলো নিরাপদ, পরিষ্কার এবং সম্পুর্ন এয়ার কন্ডিশন, এমনটি দাবি কোম্পানির। শীতকালে প্রতিটি খাঁচা গরম রাখার ব্যবস্থাও রয়েছে। মোবাইলের একটি বিশেষ এপ এর মাধ্যমে খাঁচার দরজা খুলবে এবং বন্ধ হবে। মোবাইল এপ এবং সম্পুর্ন পার্কিং ব্যবস্থা সম্পুর্ন ফ্রী।

সৌজন্য- ফরহাদ প্রধান, সুইডেন প্রবাসী।