ক্রীড়া ডেস্কঃ দেশের মাটিতে এবারই প্রথম কোনো টি-টোয়েন্টি ফর্ম্যাটে ত্রিদেশীয় সিরিজ খেলছে টাইগাররা। ৪ ম্যাচের ৩ টিতেই জিতে এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে আছে স্বাগতিকরা। আজ মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আয়োজিত হবে সিরিজের ফাইনাল ম্যাচটি। সেখানে আফগানিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেই একসঙ্গে বহু রেকর্ড গড়বে সাকিববাহিনী। এগুলো হলো :-
যেহেতু দেশের মাটিতে এটাই প্রথম কোনো টি-টোয়েন্টি ফর্ম্যাটে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ, তাই আজ জিতলে দেশের মাটিতে আয়োজিত প্রথম সিরিজেই জয় লাভের রেকর্ড গড়বে বাংলাদেশ।
একইসঙ্গে আজ জিতলে, এটি হবে ঘরের মাটিতে প্রথম কোনো ফাইনাল জয়। কারণ কোনো ফর্ম্যাটেই এখন পর্যন্ত নিজের দেশের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচের শিরোপা জিতেনি বাংলাদেশ। দেশের ইতিহাসের একমাত্র ফাইনালের জয়টিও অবশ্য এ বছরেই। তবে সেই সিরিজটি হয়েছিল আয়ারল্যান্ডের মাটিতে।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশের ওপরে অবস্থান করছে আফগানরা। তাই আজ ফাইনালে জিতলে র্যাংকিংয়ে ওপরে থাকা কোনো দলকে প্রথমবারের মতো ফাইনালে হারানোর স্বাদও মিলবে।
এর আগে আফগানদের বিপক্ষে কখনো ফাইনালে খেলেনি টাইগারা। তাই আজ আফগানদের হারালে সেটি প্রথম দেখাতেই জয়ের রেকর্ডও হবে।













