জিয়াউল হক জিয়াঃ সিলেট নগরীর বৃহত্তর শাহী ঈদগাহ যুব সমাজের ব্যবস্থানপনায় “শাহজাহান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট”এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ২৮ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ২:৩০মিনিটে।
বিগত ৫নভেম্বর শুরু হওয়া টুর্ণামেন্টটিতে বিভিন্ন প্রান্তের মোট ১৬টি দল অংশ নেয়। নক আউট পদ্ধতিতে খেলাগুলো পরিচালিত হয়েছে। ইতিমধ্যে গত ২৯ ও ৩০নভেম্বর টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলাও সমাপ্ত হয়েছিল। বাকি ছিল শুধু ফাইনাল।
বিকেলে ফাইনালে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি দলের মোকাবেলা করবে সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমি। খেলায় চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ ৩০হাজার টাকা এবং রানারআপ দল পাবে ট্রফিসহ ২০হাজার টাকার প্রাইজমানি।














