নিউজ ডেস্ক :: অধ্যাপক মোহাম্মদ সফিউর রহমান খোরাসানী আর নেই।
ভাষাবিদ ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, চ্যান্সেলর পদক প্রাপ্ত, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক অধ্যাপক ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সফিউর রহমান খোরাসানী (৯২) আর নেই। সোমবার রাত ১০ টায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ৪ মেয়ে, স্ত্রী সহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহি রেখে গেছেন। মঙ্গলবার বাদ আছর মরহুমের জানাজার নামাজ তাঁর জন্মস্থান সিলেট সদর উপজেলার টুকের বাজার ইউনিয়নের মইয়ারচর খোরাসানী বাড়িতে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, তিনি সিলেট সদর উপজেলার মইয়ারচর গ্রামের প্রখ্যাত আলেমে দ্বীন মরহুম হজরত মাওলানা শাহ মোহাম্মদ হাবিবুর রহমান খোরাসানীর দ্বিতীয় পুত্র ছিলেন।
সূত্র– মকসুদ আহমদ মকসুদ (সাংবাদি)














