নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জ এর ছাতক উপজেলা অবস্থিত সেওতর পাড়া গ্রামে, সাবেক শিবির নেতা অলিউর রহমানের বাড়িতে বিএনপির হামলা এবং ব্যাপক ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার ১৪/০২/২০২৬ দুপুর ১২টার দিকে ছাতক উপজেলা উত্তর খুরমা ইউনিয়নের সেওতর পাড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
অলিউর রহমানের পিতা মো: রইছ আলী বলেন, উত্তর খুরমা ইউনিয়নের বিএনপির সভাপতি রশিক আলীর নির্দেশে তার অনুসারীরা ২০ থেকে ২৫ জন এই হামলা চালিয়েছে।
তিনি বলেন, আমার ছেলে অলিউর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাতক উপজেলা শাখার নেতা ছিলো,বর্তমানে সে ইউকেতে বসবাস করছে।
আমার ছেলে শিবিরের সাবেক নেতা হওয়ার সুবাদে ( ১২ ফেব্রুয়ারী) নির্বাচনের আগে আমাদের বাড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি প্রচারণার জন্য আমার ছেলে অলিউর রহমানের পরামর্শে কয়েকটা প্রোগ্রাম করা হয়।
তিনি বলেন, শুধু মাত্র জামায়াতে ইসলামীর পক্ষে কাজ কারার জন্য বিএনপি নেতা রশিক আলী নির্বাচন পরবর্তী সময়ে ক্ষুব্দ হয়ে আমাদের বাড়িতে হামলা করে এবং অকথ্য ভাষায় গালাগালি করেন।এমনকি আমাদের হুমকি দেওয়া হয়েছে যে, তারা দেখে নেবে আমার ছেলে কিভাবে দেশে আসে।














