নিউজ ডেস্ক :: প্রধানমন্ত্রী, প্রয়াত রাষ্ট্রপতি, মন্ত্রী-এমপি ও সংসদ সদস্যদের নিয়ে এডিটকৃত আপত্তিকর ছবি, কুরুচীপূর্ণ মন্তব্যসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচারকারী হিসেবে অভিযুক্ত এক যুবককে নগরী থেকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬জানুয়ারী) দিবাগত মধ্যরাতে এসএমপির কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম মিঞার দিক নির্দেশনায় এসআই-দেবাশীষ দেবের নেতৃত্বে এএসআই-মো. নোমান মিয়াসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক যুবক নগরীর হিয়াবরন মোল্লাপাড়া এলাকার মৃত সামছুর রহমানের ছেলে মুক্তার আহমদ রাফি (২৮)।
পুলিশ জানায়- এর আগে ১৫ জানুয়ারি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে কোতোয়ালী মডেল থানার মামলা (মামলা নং-২৫, তাং-১৫/০১/২০২০ খ্রিঃ) দায়ের করলে এর প্রেক্ষিতে ওই যুবককে আটক করা হয়।












