জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের দাবীতে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার উদ্দ্যোগে  নিয়মিত সমাবর্তন ও ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ ১৬ই ফেব্রুয়ারী (রবিবার) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে ছাত্র/ছাত্রীরা।

  কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্য রাহুল আহমেদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং বক্তব্যের মধ্যে ৫দফা দাবী আদায়ের জন্য দাবী উপস্থাপন করেন,

১.প্রতি বছর নিয়মতান্ত্রিক ভাবে সমাবর্তন দিতে হবে।
২. কলেজ গুলোতে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় করা যাবে না।
৩. সকল বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ব্যবহারিক কোর্স চালু করতে হবে এবং গবেষণাগার প্রতিষ্ঠা করতে হবে।
৪. মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক ও ক্লাস রুম সংকট দূর করতে হবে।
৫. কলেজ গুলোকে শুধু সনদ প্রাপ্তির কেন্দ্র না করে সংস্কার এর মাধ্যমে কর্মমুখী শিক্ষা  পদ্ধতি চালু করতে হবে।

বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদ এর সদস্য জুনায়েদ আহমদ, রাফি আহমেদ, ফয়েজ,  জুনায়েদ আল হাসান।
‌সিলেট মহানগর শাখার যুগ্ম আহবায়ক ওবায়দুল হক সোহাগ, রাজন আহমেদ রাজ, জাহিদ আহমেদ, আলআমিন,  সাবিনা সেবিন, মাধবী,
সদস্য ইকবাল হোসেন, মাসেদ আহমদ, আলী হোসেন সহ আরো অনেকে।
সমাপনী বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার আহবায়ক আশরাফ উদ্দিন, তার বক্তব্যে তিনি বিস্তারিত ভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা কতটুকু বৈষ্যম্যর শিকার হচ্ছে তা তুলে ধরেন যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের পিছনে প্রতি বছর লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় এর জন প্রতি বাৎসরিক ৭৪১ টাকা। তিনি জাবির প্রতি আহবান করেন যাতে দ্রুততম সময়ের মধ্যে দাবিগুলো মেনে নেওয়া হয় এবং বাস্তবায়ন করা হয়।