জিয়াউল হক জিয়াঃ দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি। ফাইনালে তাদের প্রতিপক্ষ সৈয়দপুর জুনিয়র এফ এ। সিলেট নগরীর বৃহত্তর শাহী ঈদগাহ যুব সমাজের ব্যবস্থানপনায় “শাহজাহান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট”এ দ্বিতীয় সেমিফাইনাল শনিবার সমাপ্ত হয়েছে।
বিকেল সাড়ে তিন ঘটিকায় মুখোমুখি হয় সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি এবং উদয়ন যুব সংঘ সৈয়দপুর মেজরটিলা। খেলার শুরুতেই গতি সঞ্চারিত হয় ম্যাচে। গতিময় এ্যাটাকিং লক্ষ্য করা যায় দুই দলে। তবে প্রথম সুযোগটি কাজে লাগাতে পারেনি মেট্রোপলিটনের ফরোয়ার্ড। ম্যাচে খন্ড খন্ড আক্রমন দেখা গেলেও শেষ অবধি গোল বঞ্চিত থাকে তারা। খেলার ফলাফল আসে টাইব্রেকার থেকে।
টাইব্রেকার কিকে বড় চমক তৈরি হয় ম্যাচে। প্রথম ধাপের পাঁচটি কিকও নিতে হয়নি দলকে। তিনটি কিক থেকেই ফলাফল হয়ে যায়। একেক করে উদয়নের নেয়া প্রথম তিনটি কিকই রুখে দেন মেট্রোপলিটনের গোল কিপার হিলাল। আর মেট্রোপলিটনের তিনজন শুটারই গোল করতে সক্ষম হন। যার কারণে ৩-০তে জয় নিশ্চিত হয়ে যায় মেট্রোপলিটনের। তিনটি সেভ দিয়ে ম্যাচ সেরা কিপার হিলাল।
খেলা শেষে ম্যাচ সেরা এবং বিজিত দলের হাতে অংশগ্রহণমুলক সম্মাননা স্মারক তুলে দেন অতিথি গোলাম কিবরিয়া চৌধুরী কিরণ এবং সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির নেতৃত্ববৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জাহেদ আহমদ, আব্দুল আজিজ, কামরুল ইসলাম, লিমন আহমদ। সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, সিনিয়র লেকচারার সাইদুর রহমান। টুর্ণামেন্টের উপদেষ্টা মন্ডলির সদস্য আব্দুল হান্নান সাহাদত, নজমুল ইসলাম এহিয়া, আব্দুল আহাদ, ফারুক আহমদ, আবুল কালাম আজাদ, সাজ্জাদ হোসেন, পরিচালনা কমিটির সদস্য কিবরিয়া আহমদ, সাদেক আহমদ, আব্দুল কাইয়ম শেখ, রেজাউল কিবরিয়া লিমন, এম এইচ আকাশ, মোহাম্মদ নুরুজ্জামান, আবু তাহের সুয়েব, সালেহ আহমদ রুবেল, নাহিদ আহমদ মন্টি প্রমুখ।
আজকের খেলাটি পরিচালনা করেন রেফারি আব্দুর রব সুজন, শামিম আহমদ, কাওসার আহমদ এবং সাদিয়া রহমান। খেলায় ধারাবিবরণী দেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া ও রেজাউল হক মামুন।













