রেজাউল হক মামুনঃ আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার রাতে বিসিবির পাঠানো মেইল বার্তায় এমনটি নিশ্চিত করা হয়। ত্রিদেশীয়টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে আবারও জাতীয় দলেফিরছেন আফিফ হোসেন।
দেড় বছর পর আবারও জাতীয় দলে ফিরছেন তিনি। ত্রিদেশীয় এই সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে ইয়াসিনআরাফাত মিশুর।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করায় তাকে জাতীয় দলে খেলার সুযোগ করে দিচ্ছেন নির্বাচকরা।
ত্রিদেশীয়টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান রুম্মন, তাইজুলইসলাম, শেখ মেহেদী হাসান, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান ও ইয়াসিন আরাফাত মিশু। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মিরপুরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। ২৪ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে মিরপুরে শেষে হবে ত্রিদেশীয় সিরিজ।













