নিউজ ডেস্কঃ ছাত্রদের হাফ ভাড়া নিশ্চিতকরনের দাবিতে এবং ছাত্র হত্যার বিচারের দাবিতে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের সুবিদবাজারে পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।
ছাত্রশিবির সিলেট মহানগরীর সভাপতি মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে এতে আরো উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি আব্দুল্লাহ আল ফারুক, ফিন্যান্স সেক্রেটারি সিদ্দিক আহমেদ, মহানগর নেতা ফয়সল আহমেদ মামুন, মুজাহিদুল ইসলাম, মাসুদ মুফাসসির, ইউকে প্রবাসী সাবেক শিবির নেতা মোয়াজুল করিম মাহদী প্রমুখ।













