নিজস্ব ডেস্কঃ আজ ৫ই ডিসেম্বর বৃহস্পতিবার ” ইন্টারন্যাশনাল ভ্যালেন্টিয়ার দিবস”।
দিবসটি উপলক্ষে সিলেটের সেচ্ছাসেবীর সমন্বয়ে সিলেট আমেরিকা কর্ণারে অসহায় মানুষের পাশে থাকা সামাজিক সংগঠন “রক্তাঙ্গন” এর সাথে সিলেট শহরের আরো ৮ টি সামাজিক সংগঠন অংশগ্রহণ করে।
বিশ্বের অন্যান্য দেশের মতো আজও বাংলাদেশে এ দিবসটি পালিত হচ্ছে।
জাতিসংঘ সাধারণ পরিষদে ১৯৮৫ সালের ১৭ ডিসেম্বরের অধিবেশনে প্রতি বছর ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস পালনের জন্য সরকার সমূহকে আহবান জানানো হয় ।
জীবনের সর্বত্র স্বেচ্ছাসেবীদের অবদান সম্পর্কে গণসচেতনতা এবং ঘরে ও বাইরে স্বেচ্ছাসেবায় অধিক সংখ্যক মানুষের অংশগ্রহণে উৎসাহ প্রদান, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস পালনের মূল উদ্দেশ্য।














