
জিয়াউল হক জিয়াঃ মুজিব বর্ষ উপলক্ষ্যে আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে সুরমা অঞ্চলের সিলেট পর্ব বেশ জমে উঠেছে। আজ যে দল জিতবে তারা গ্রুপের শীর্ষে অবস্থান করবে।
গ্রুপের দল গুলো হল সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা দল। ইতিমধ্যে সুনামগঞ্জ গ্রুপ রেসিং থেকে ছিটকে পড়েছে। তাদের ঝুলিতে মাত্র দুই পয়েন্ট। পক্ষান্তরে মৌলভীবাজার ও সিলেট দলের ঝুলিতে সমান সংখ্যক ৫পয়েন্ট করে জমা রয়েছে।
নিজেদের শেষ ম্যাচে আজ মঙ্গলবার সিলেটের মুখোমুখি মৌলভীবাজার। যারা জিতবে তারা শীর্ষে অবস্থান করবে। বিদায় অঘোষিত ফাইনালে রুপ নিয়েছে ম্যাচটি।
বিকেল তিনটায় রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ম্যাচটি উপভোগের জন্য দর্শকদের অনুরোধ জানিয়েছেন জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।














