প্রি-পেইড ভেন্ডিং সার্ভারের জরুরী কাজের জন্য আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত উপশহরস্থ প্রি-পেমেন্ট সেন্টার এবং মোবাইল ফোনের মাধ্যমে প্রি-পেমেন্ট মিটারের বিদ্যুৎ রিচার্জ কার্ড বিক্রি বন্ধ থাকবে।
এছাড়া, আগামী ২১ ও ২২ নভেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন ব্যাংক, উপশহরস্থ প্রি-পেমেন্ট সেন্টার এবং মোবাইল ফোনের মাধ্যমে প্রি-পেমেন্ট মিটারের বিদ্যুৎ রিচার্জ কার্ড বিক্রি বন্ধ থাকবে। গ্রাহকদেরকে বন্ধের পূর্বে চাহিদা মত কার্ড ক্রয় করে রাখার অনুরোধ করা হয়েছে। বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি













