নিজস্ব প্রতিবেদকঃঃ
করোনা জনসচেতনতা বাড়াতে একঝাঁক তরুণ নিজেদের কর্মসূচি রেখে গ্রামের মানুষদের জনসচেতনতা করতে বেড়াচ্ছে বিভিন্ন গ্রামের বাড়িতে।
সিলেট সদর উপজেলার ৬,৭ ও ৮নং ইউনিয়ন কে ঘিরে শুরু হয়েছে এই জনসচেতনতা, সড়কের সাধারণ পথচারী, দোকান মালিক ও কর্মচারীদের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।
ঘোপাল পয়েন্ট থেকে অগ্রযাত্রা শুরু করে স্থানীয় ভাগারপার, কান্দিগাওঁ ও মোল্লারগাওঁ পর্যন্ত চলে এ কার্যক্রম। সেখানে সেচ্ছাসেবীরা পুরুষ, মহিলা, যুবক ও ছোট বাচ্ছাদের লিফলেট বিতরণ করে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা করেন এবং হাত ধোয়ার পদ্ধতি উদাহরণ সহকারে দেখান যাতে নিজেরা নিজেদের পরিবার নিয়ে সুরক্ষা থাকতে পারেন।
পাশাপাশি সরকারের নিয়ম মেনে চলার পরামর্শ প্রদান করার করেন।
আগামীতে ফ্রিতে মাস্ক, সাবান ও হোম কোয়ারেন্টেইনে থাকা রোগীদের খাদ্য বাড়িতে পৌছে দেয়ার লক্ষ্যে কাজ করবেন বলে তারা আত্নপ্রকাশ করেছেন।
সেচ্ছাসেবী কার্যক্রমে আজ উপস্থিত ছিলেন- জায়েদ আহমদ, পারভেজ আহমদ, আসাদ আহমেদ, রাহেল ইসলাম আলিম, আকতার এইচ রাহি, নূর আলম, রাহেল আহমদ, আকবর হোসাইন, সুমন আহমদ, মুহসিন বায়োজিদ, আসিফ আহমদ, জালাল আহমদ, আবু হানিফ, লায়েক আহমদ, নূর আহমদ ও রেজাউল হক মামুন।














