ক্রীড়া ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল ক্লাব লেস্টার সিটিতে খেলেন বাংলাদেশের হবিগঞ্জের হামজা চৌধুরী। যারা ইউরোপীয়ান ফুটবলের খবর রাখেন তারা সবাই হামজাকে অনেক আগে থেকেই চেনেন। লেস্টারসিটির যুবদল থেকে উঠে আসা এই মিডফিল্ডার সম্প্রতি মূলদলে সুযোগ পেয়েছেন। চলতি মৌসুমে নিয়মিত শুরুর একাদশে সুযোগ পাচ্ছেন হামজা।
বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে প্রথম তিনি লেস্টারসিটির হয়ে মাঠে নামেন। তৎকালীন ম্যানেজার ক্রেইগ শেক্সপিয়ারের অধীনে ইএফএল কাপে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি।
এরপর ম্যানচেস্টার সিটির সাথে ১- ১ এ ড্র, আর্সেনালের সাথে ৩-০ গোলে জয়ের ম্যাচে মিডফিল্ডার হিসেবে তার অবদান দলে জায়গা পাকাপোক্ত করতে সাহায্য করে।
হামজা তার এ উত্থানের কারণ হিসেবে একটা কথা খুব কৃতজ্ঞতার সাথে বলেছেন, ব্রিটিশ কমিউনিটিতে যারা ফুটবল ভালোবাসেন তারা আমাকে সর্মথন করেছেন সবসময়।
ইংলিশ লীগগুলোতে হাতে গোনা কয়েকজন এশিয়ান খেলোয়াড় থাজা স্বত্তেও তাদের এ সমর্থন আমাকে অনুপ্রেরণা দেয়।
সাউথ এশিয়া বংশদ্ভূত দইজান প্লেয়ার এখন ইংলিশ প্রিমিয়ার লীগে খেলেন। একজন লেস্টারসিটির হামজা, আরেকজন নেইল টেইলর যিনি অ্যাস্টনভিলার হয়ে খেলছেন।
হামজা চৌধুরীর মা বাংলাদেশি আর বাবা গ্রানাডিয়ান। হামজা তার এই সফল ক্যারিয়ারের পিছনে বাংলাদেশি মা, সৎবাবা মুরশিদ ও চাচা ফারুকের ত্যাগের কথা স্বীকার করেন।
হামজা তার জাতীয় দলে ভালো খেলে দেশের নাম আরো উজ্জ্বল করবে এটাই এখন সবাই চাইছে।
সিলেটউইটনেসডটকম/৬অক্টোবর২০১৯/নিজি/৬-২৬১















