জিয়াউল হক জিয়াঃ বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ভোলাগঞ্জে এবারও শুরু হয়েছে ফুটবল টুর্ণামেন্ট। স্থানীয় বিকেএস তরুণ সংঘের ব্যবস্থাপনায় ৬ষ্ট বারের মত এই আয়োজন হচ্ছে।

টুর্ণামেন্টটির উদ্বোধন করেন খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মুজিবুর রহমান। বিশেষ অতিথি মেম্বার মিসিরুল ইসলাম মিসির, টুর্ণামেন্টের দ্বিতীয় পুরস্কারদাতা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল গফুর।

শুক্রবার ১০জানুয়ারী বিকেলে উদ্বোধনী ম্যাচে আলিম এন্ড সাইদ ফার্ণিচার দলের মোকাবেলা করে কামাল হোসেন ফুটবল একাদশ লামাকাজী। নির্ধারিত সময়ের খেলা ১-১গোলে অমীমাংসিত থাকায় খেলাটি টাইব্রেকারে নিষ্পত্তি হয়। ৫-৪গোলের ব্যবধানে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে লামাকাজী দল। ম্যাচ সেরা হয় নজরুল ইসলাম নবু। খেলা শেষে উদ্বোধনী বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

ভোলাগঞ্জ গ্রামের দক্ষিণের মাঠে সবগুলো খেলা সম্পন্ন হবে। ৩২টি দল এই টুর্ণামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে। খেলাগুলো নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।টুর্ণামেন্টের চ্যাম্পিয়নরা পাবে একটি মোটর সাইকেল ও রানারআপ দল পাবে একটি ফ্রিজার।

আজকের খেলাটি পরিচালনা করেন রেফারি সিহাব উদ্দিন, ফয়েজ আহমদ ও নাজিম উদ্দিন। খেলার ধারাবিবরণীতে ছিলেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া, মোহাম্মদ আলী লিটন ও জুয়েল আহমদ।