নিউজ ডেস্কঃ
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য সরফরাজকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আজ এক সংবাদ সম্মেলনে পিসিবির হয়ে প্রথমবারের মতো কোচ হিসেবে এই দোল ঘোষণা করেন মিস বাহ উল হক।
বিশ্বকাপ স্কোয়াডের থেকে তিন ক্রিকেটার, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদী, ও মোহাম্মদ হাফিজ বাদ পড়েছে এই সিরিজে। অবশ্য বাজে ফর্মের কারনে নয়।
ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারনে নেই আফ্রিদি। সিপিএলে খেলার কারনে দলে নেই হাফিজ৷ অন্যদিকে ইনজুরিতে বাদ পড়েছেন হাসান আলী।
এদের পরিবর্তে দলে ফিরেছেন ইফতেখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, আবেদ আলী।
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে করাচীতে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এরপর ৫ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
পাকিস্তান ওয়ানডে স্কোয়াড:
সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম, আবিদ আলী, আসিফ আলী, ফখর জামান, হারিস সোহেল, মোহাম্মদ হাসনাইন, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, উসমান খান শিনওয়ারী ও ওয়াহাব রিয়াজ।














