সিলেটউইটনেস ডেস্কঃ সিলেট থেকে সুনামগঞ্জ সড়কে হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষের উৎপাতে অতিষ্ট সাধারণ মানুষ। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত যারা চলাফেরা করছেন তারা সকলেই এর বাস্তব চাক্ষুষ স্বাক্ষী। হিজড়াদের আচার-আচরণ অদ্ভুত, বিভ্রান্তিকর। কেউ না কেউ প্রতিনিয়ত এদের দ্বারা হয়রানির শিকার হচ্ছে।
ওদের ব্যবহার মোটেও স্বাভাবিক শোভণীয় নয়। বিভিন্ন পয়েন্টে ওরা প্রতিনিয়ত চাঁদাবাজি করেই চলেছে। তারা বেষ্টনী তৈরি করে চাঁদাবাজি করে থাকে। সিলেট সুনামগঞ্জ সড়কের তেমুখি বাইপাস, বাদাঘাট পয়েন্ট, গোবিন্দগঞ্জ, সাদা পুলেরমুখ, জাউয়া বাজার, ছাতকের লার্ফাজ কোম্পানির ফেরিঘাট, সুনামগঞ্জ সদর সহ অন্যান্য পয়েন্ট গুলোতে রয়েছে ওদের বিশাল বাহিনী ও সিন্ডিকেট ওরা বিয়ের গাড়ি দেখামাত্র বেপরোয়া হয়ে ওঠে। ইচ্ছামত টাকা দাবী করে। তাদের চাহিদানুযায়ী চাঁদা না পাওয়া পর্যন্ত ওরা গাড়ি ছাড়েনা, কারো কথায় কর্ণপাত করেনা, কেউ কিছু বললেই তাকে নিয়ে রং তামাশা শুরু করে দেয়।

অনেকেই মানসম্মানের ভয়ে ওদের সাথে কথা বলতে চান না। এভাবেই প্রতিদিন চলছে ওদের চাঁদাবাজি আর অমানবিক আচরণ যা সিলেট সুনামগঞ্জ সড়কে যাতায়াতকারীদের জন্য একটি আপদ হিসেবে দেখা দিয়েছে। সাধারণত জনতা নির্বিঘ্নে যাতায়ত করতে চায়। জেলা প্রশাসন দ্রুত ওদের পূর্ণবাসনের ব্যবস্থা গ্রহণ করে চলাচল নিরাপদ করুক এমন দাবি উঠেছে এই অঞ্চলে।