জিয়াউল হক জিয়াঃ সিলেট নগরীতে ‘আরামবাগ নাইট ফুটসাল টুর্নামেন্ট’ শুরু হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার রাতে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বাফুফের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজাজুল হক এজাজ। ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়ার পরিচালনায় শুরুতে আরামবাগ ক্রিড়া সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউ/পি মেস্বার সুহিন আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ালটন শাহী ঈদগাহ শাখার ম্যানেজার বজলুর রহমান ও কৌতুক অভিনেতা বেলাল আহমদ মুরাদ। বক্তব্যের পাশাপাশি নানা কথায় দর্শকদের মাতিয়ে রেখেছিলেন অভিনেতা মুরাদ।
নগরীর আরামবাগ ফুটবল মাঠে রাত সাড়ে ৮ঘটিকায় মাঠে গড়ায় প্রথম ম্যাচটি। অবশ্য এই দিন ৮টি দলের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে টুকেরবাজার একাদশ, সিটি স্টার সোনাপুর, সূর্যোদয় হাটখোলা এবং টুকেরবাজার ইউনাইটেড দল।
আরামবাগ আবাসিক এলাকার আয়োজনে ও আরামবাগ ক্রীড়া সংঘের পরিচালনায় অনুষ্টিত এ টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ২০ হাজার, রানার্সআপ দল ১০ হাজার, তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ৫ হাজার টাকা।













