নিজস্ব প্রতিবেদকঃ গত বছর নোফেল স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা গোলকিপার আপেল মাহমুদ এই সীজনে কোনো দলেই সুযোগ মিলে নি। দল না পেয়ে হতাশ হয়ে ফেসবুকে তিনি লিখেন –
” স্বপ্ন ছিলো সেরা গোলকিপারদের একজন হবো কিন্তু কি হবে ফুটবল খেলে। B.P.L এ ১৭টা ম্যাচ (১০ গোল) খেলে ম্যান অব দ্যা ম্যাচ হয়েও যদি কোন টিম না পাই। কেউ না খেলেও টিম পায়। যার সাথে যার সম্পর্ক ভালো সে তাকে নেয়।কাকে বাদ দিয়ে কাকে নিচ্ছে কোন ঠিক নাই। তবে ফুটবল খেলার দরকার কি ফুটবল কে বিদায় বলাই ভালো। ফুটবল খেলতে ভালো পারফর্মেন্স করতে হবে না ভালো লিয়াজো করতে হবে সেটাই তো বুঝি না। হয়তো আমি ভালো করতে পারি নাই। তাই ফুটবলকে বিদায় বলা প্রয়োজন। এগিয়ে যাক দেশের ফুটবল।














