স্পোর্টস ডেস্কঃ এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশের কিশোরীরা।

থাইল্যান্ডের চুনবুরিতে এই ম্যাচের প্রথমার্ধেই ৫ গোল হজম করে বাংলাদেশ দল। দ্বিতীয়ার্ধে আরও চারটি।

গোল গুলো হয় ম্যাচের যথাক্রমে ২, ৬, ১৭, ২৩, ৪৩, ৪৯, ৫১, ৬০ এবং ৬১ মিনিটে।

অথচ এই ম্যাচের আগে বাংলাদেশের কোচ, ম্যানেজাররা মুখে বুলি ফুটিয়েছেন জাপানকে কোনো সুযোগ দিবেন না ম্যাচে।

অবশ্য এটি বলার কারণও আছে। বছরব্যাপী নারী দলের ক্যাম্প করিয়েছেন তারা।

তবে শুধুমাত্র ক্যাম্প করে ভালো ফল পাওয়া যায় না, সেটি ভালোভাবে দেখা গিয়েছে এই ম্যাচে।

প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে হেরেছিল ১-০ গোলে। দ্বিতীয় ম্যাচে এসে ৯-০ গোলের হার। আগামি ২১ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ দল।