সিলেটউইটনেস ডেস্কঃ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে কয়েকটি গ্রামের যুবক সমন্বয়ে গঠন করা হয়েছে সামাজিক সংগঠন। যার নামকরণ করা হয়েছে “আলোর পথিক সমাজ কল্যান সংস্থা”। সভাপতি করা হয়েছে হেলাল আহমদ, সাধারন সম্পাদক রুমেল আহমদ ও সাংগঠনিক সম্পাদক উপেন্দ্র ঘোষ।
খাদিম নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পাঠানগাঁও, সাতগাছি, উপর সাতগাছি, গংকিরটুক গ্রামের তরুণদের উদ্যোগে এই সংগঠন গড়ে তোলা হয়েছে। শিক্ষা-ক্রীড়া-সংস্কৃতি-সমাজসেবা এই চারটি লক্ষ্যে কাজ করবে তারা। ইতিমধ্যে ৬৪সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।
নব গঠিত এই সংস্থাকে অভিবাদন জানিয়েছেন যুব লীগ নেতা ইকলাল আহমদ। তিনি বলেন,
আমার বিশ্বাস “আলোর পথিক সমাজ কল্যান সংস্থা” তাদের নানামুখী কার্যক্রমের মাধ্যমে এই সংগঠনকে খাদিমনগর ইউনিয়নের মধ্যে একটি আদর্শিক সংগঠনে পরিণত করবে। সামাজিক সংগঠন সমাজকে বদলে দেয়ার জন্য অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে। সমাজ উন্নয়নের জন্য সামাজিক সংগঠনের দায়বদ্ধতা অনেক।আমি মনে করি, অন্যান্য সামাজিক সংগঠনগুলো যেভাবে সামাজিক কার্যক্রমের মাধ্যমে তাদের সংগঠনকে সুপ্রতিষ্টিত করেছে, তেমনি “আলোর পথিক সমাজ কল্যান সংস্থা” তাদের কার্যক্রমের মাধ্যমে এই সংগঠনকেও জনপ্রিয় সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করবে।














