নিজস্ব প্রতিবেদকঃ জন্ডিসে আক্রান্ত হয়ে টানা ১ মাস চিকিৎস্বাধীন অবস্থায় থেকে শাওন চৌধুরী (২৭) আকস্মিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত ১২ঃ৩০ মিনিটের সময় সিলেট ইবনেসিনা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ জকিগঞ্জ পৌরসভার নিজ গ্রাম পীরের চকে নেয়া হয়েছে।
শাওন চৌধুরী সিলেট জালালাবাদ পাবলিক স্কুল এন্ড কলেজের ২০১২/১৩ সেশনের এসএসসি শিক্ষার্থী ছিলেন।
তাছাড়াও তিনি সিলেট জিন্দাবাজারের ফ্যাশন ক্লাবের ব্যবসায়ি হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন, মূলত সব বিষয়ের কার্যক্রমের উদ্যোক্তা হিসেবে কাজ করতেন।

তিনি জকিগঞ্জ পৌরসভার পীরের চক গ্রামের আব্দুশ শুকুর কোকিল মিয়ার ছেলে।

এলাকাবাসিরা জানান… গত এক মাসেরও বেশি সময় ধরে জন্ডিসে আক্রান্ত ছিলেন, কিন্তু হাসপাতালে ভর্তি থাকা অবস্থায়ও তার চিকিৎসার কোনো উন্নতি হয়নি, পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তরুণ এই উদ্যোক্তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বন্ধু মহল জকিগঞ্জ সহ শোক বার্তা প্রকাশ করেছে।

শাওন চৌধুরীর জানাযার নামাজ আজ বাদ আছর জকিগঞ্জ ডাক বাংলা মাঠে অনুষ্ঠিত হবে।

সিলেটউইটনেসডটকম/১৪অক্টোবর২০১৯/নিরে/৪৪-৩৫৩