জিয়াউল হক জিয়াঃ ছাতকের গোবিন্দগঞ্জে তরুণ ক্লাব আয়োজিত মিডবার ফুটবল টুর্ণামেন্টে কোয়ার্টার ফাইনাল সমাপ্ত হয়েছে।
সেমিফাইনালের দুইটি ম্যাচ আগামী ২০ ও ২২সেপ্টেস্বর।
২০সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মুখোমুখি হবে আশিকুর রহমান ফুটবল একাডেমি ‘এ’ এবং সিক্রেট সুপার স্টার ফুটবল একাদশ। একদিন বিরতির পর ২২সেপ্টেম্বর রবিবার ‘মৎস্য সমবায় সমিতি, গোবিন্দগঞ্জ’ মোকাবেলা করবে ‘মোহাম্মদ এন্ড বশর একাদশে’র বিপক্ষে।
উল্লেখ্য বিগত ২১আগস্ট টুর্ণামেন্টটির উদ্বোধন করা হয়। বিভিন্ন প্রান্ত থেকে মোট ৩২টি দল এতে অংশ নেয়। খেলাটি নক আইড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। খেলায় পুরস্কার হিসেবে রাখা হয়েছে ফ্রিজার ও এলইডি টেলিভিশন।














