অনলাইন ডেস্কঃ

বাচ্চাকে মা’রধর করায় দলবল নিয়ে থানায় মা হনুমান মা’রধর করায় বাচ্চা কোলে নিয়ে একদল হনুমান যশোরের কেশবপুর থানায় অবস্থান নিয়েছে।

এ সময় হনুমানদের খাবার পরিবেশন করে শান্ত করা চেষ্টা করেন পু’লিশ সদস্যরা।

যশোরের কেশবপুরে রোববার দুপুরে বিরল প্রজাতির কালো মুখ হনুমানের দল কেশবপুর থানার প্রধান ফট’কে অবস্থান নেয়।

একপর্যায়ে ডিউটি অফিসারের কক্ষে ঢুকে পড়ে তারা। থানা চত্বরে ও অফিস কক্ষে তাদের লাফালাফিতে পু’লিশ সদস্যরা হতচকিত হয়ে পড়েন। পরে তাদের অ’তিযত্নে খাবার খাইয়ে শান্ত রাখার চেষ্টা করা হয়। কেশবপুর থানা পু’লিশের ভারপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মো. শাহিন বলেন, একটি মা হনুমান কোলে বাচ্চা নিয়ে প্রথমে থানায় আসে। বাচ্চাটিকে মা’রপিট করে আ’হত করা হয়েছে।

এরপর পরই প্রায় ২০ থেকে ২৫টি হনুমান দলবদ্ধভাবে থানার প্রধান ফট’কের সামনে ও ডিউটি অফিসারের কক্ষে অবস্থান নেয়। পরে কিছু শুকনা খাবার দিলে ঘণ্টাখানেক অবস্থানের পর হনুমানের দল চলে যায়। স্থানীয় সূত্র জানায়, হা’মলাকারীদের বিষয়ে ত’দন্ত করে দেখবেন বলে হনুমানদের আশ্বস্ত করেছেন ওসি। এর কিছুক্ষণ পর থানা এলাকা ত্যাগ করে তারা। কেশবপুর উপজে’লা বন কর্মক’র্তা আব্দুল মোনায়েম হোসেন বলেন, শহর ও শহরতলিতে ৫ শতাধিক হনুমান রয়েছে। তাদের জন্য প্রতিদিন মাত্র ৩৫ কেজি কলা, ২ কেজি বাদাম ও ২ কেজি পাউরুটি দেয়া হয়। যা প্রয়োজনের তুলনায় একেবারে অ’প্রতুল। খাবার না পেয়ে হনুমান মানুষের বসতবাড়ি ও অফিসে ঢুকে পড়ে। হনুমান অ’ত্যন্ত স্প’র্শকাতর প্রাণী। তাদের ওপর কেউ হা’মলা করলে তারা দলবদ্ধভাবে যায়। ইতোপূর্বে এরকম একাধিক ঘটনা ঘটেছে।