জিয়াউল হক জিয়াঃ
ছাতকের গোবিন্দগঞ্জে তরুণ ক্লাব আয়োজিত মিডবার ফুটবল টুর্ণামেন্টে সেমিফাইনাল সমাপ্ত হয়েছে।
ফাইনাল নিশ্চিত করেছে আশিকুর রহমান ফুটবল একাডেমি ও মৎস্য সমবায় সমিতি।
গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে গতকাল বিকেলে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি সম্পন্ন হয়েছে। তুমুল লড়াকু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে ৬-৫ গোলে মোহাম্মদ এন্ড বশর একাদশকে হারিয়েছে গোবিন্দগঞ্জ মৎস্য সমবায় সমিতি। নির্ধারিত সময়ে অবশ্য গোল করতে পারেনি কেউ। উভয় দলই খ্যাতনামা ফুটবলারদের নিয়ে দল সাঁজিয়েছিল। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছৈদেরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, ছাতক উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারি লাল মিয়া। অন্যান্যদের মধ্যে দিল হোসেন মেম্বার, টুর্ণামেন্ট সম্পাদক রইছ আলী, মাস্টার আব্দুল বাসিত, আব্দুল হান্নান আঙ্গুর, আবিদুর রহমান প্রমুখ। খেলাটি পরিচালনা করেন জাতীয় রেফারি আব্দুল বাসিত, মিন্টু আহমদ ও মুজিবুর রহমান। খেলায় ধারাবর্ণনা করেন জিয়াউল হক জিয়া, এ আর সায়েম ও জুয়েল আহমদ। উল্লেখ্য বিগত ২১আগস্ট টুর্ণামেন্টটির উদ্বোধন করা হয়। বিভিন্ন প্রান্ত থেকে মোট ৩২টি দল এতে অংশ নেয়। খেলাটি নক আইড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। খেলায় পুরস্কার হিসেবে রাখা হয়েছে ফ্রিজার ও এলইডি টেলিভিশন।














