জিয়াউল হক জিয়াঃ সিলেটে প্রথমবারের মত কোন একাডেমি আয়োজন করতে যাচ্ছে কিশোরদের নিয়ে একাডেমিক ফুটবল ইভেন্টের। এমকে গ্যালাকটিকো স্পার্টান স্পোর্টস ম্যানেজমেন্ট অ-১৫ একাডেমি কাপ নামে সেই আয়োজন হতে চলেছে।
নতুন ইংরেজি বছর ১লা জানুয়ারি ২০২০ থেকে মাঠে গড়াবে সিলেটের এই ফুটবল ইভেন্ট। প্রস্তুত করা হচ্ছে তাদের চুক্তিবদ্ধ দক্ষিণ সুরমার ‘ইছরাব আলী হাইস্কুল এন্ড কলেজ’র মাঠ।
এরই মধ্যে প্রকাশিত হয়েছে অংশগ্রহণকারী দল সমূহের নাম। ১৬টি হল-
১/ এমকে গ্যালাকটিকো স্পোর্টস একাডেমি, সিলেট
২/ ফুটবল একাডেমি ভবের বাজার, শ্রীমঙ্গল
৩/ সাজু ফুটবল একাডেমি, ফেঞ্চুগঞ্জ
৪/ জলঢুপ একাডেমি, বিয়ানীবাজার
৫/ ঢাকা দক্ষিণ ফুটবল একাডেমি, সিলেট
৬/ এসএনপি স্পোর্টস, সিলেট
৭/ আশিরগঞ্জ ফুটবল একাডেমি, গোলাপগঞ্জ
৮/ স্পন্দন ফুটবল একাডেমি, হবিগঞ্জ
৯/ মৌলভীবাজার ফুটবল একাডেমি
১০/ সুনামগঞ্জ জুরিয়র একাডেমি
১১/ ফুটবল একাডেমি, দিরাই
১২/ গোলাপগঞ্জ ফুটবল একাডেমি
১৩/ বিশ্বনাথ ক্রিড়া কল্যাণ এসোসিয়েশন
১৪/ আরআরবি স্পোর্টস একাডেমি, কামালবাজার
১৫/ ফুটবল একাডেমি ঈদগাহ বাজার, নাজিরবাজার
১৬/ লামাকাজী ফুটবল একাডেমি।
সিলেটউইটনেসডটকম/৭নভেম্বর২০১৯/নিজি/২২০-৬২৯














