সিলেটউইটনেস ডেস্কঃ সিলেট বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চক পীরপুর গ্রামের ৯ম শ্রেণীতে পডুয়া ইমন নামের কিশোর বর্জ্রপাতে মারাগেছে। তার বাবার নাম আনহার মিয়া, ৪ ভাইর মধ্যে সে সবার বড়।
জানা যায়, শনিবার সকাল সাড়ে দশ ঘটিকার সময় বাড়ীর পাশে মাছ ধরতে গিয়ে সে বর্জ্রপাতের কবলে পড়ে। ঘটনাস্থলেই সে মৃত্যু বরণ করে। ধারাভাষ্যকার জুয়েল আহমেদ নুর সংবাদটি নিশ্চিত করেছেন।














