সিলেট উইটনেস (জেদ্দা প্রতিনিধি): সৌদি আরবের জেদ্দায় আল নুর স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে বাঙালি ফুটবল ইভেন্ট। সেখানে প্রবাসী বাংলাদেশি ফুটবলাররা খেলায় অংশ নিচ্ছে।
শুক্রবার (১৮ অক্টোবর) নিজেদের প্রথম রাউন্ডের খেলায় বড় ব্যবধানে জয় পেয়েছে ইয়াং স্টার A ও B দল। প্রথম ম্যাচে কানাইঘাট একাদশকে ৩-১ গোলে হারিয়েছে A দল। দ্বিতীয় ম্যাচে গোয়াইনঘাট একাদশের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে B দল।
এই জয়ে ইয়াং স্টার ক্লাব এর সভাপতি জসিম উদ্দিন ভুইয়া ও আরশ আলি গনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা জানান ওরা দেশের মাটিতে স্থানীয় খেলাধুলায় জড়িত ছিল। প্রবাসে তাদের সেই চর্চাকে ধরে রাখার জন্যই মূলত এই আয়োজন। টুর্ণামেন্টে মোট ১৬টি অংশ নিচ্ছে।














