নিউজ ডেস্কঃ আগামী ২৬ তারিখ রোজ শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা দিতে আসা হাজার হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নানা রকম হয়রানির শিকার হতে হয়। ভর্তি পরীক্ষার সময় হোটেলের রুম ভাড়া বেড়ে যায়, আর যাতায়াতের জন্য সিলেটে যেহেতু গণপরিবহন নাই তাই সিএনজি অটোরিকশার উপর সম্পুর্ন ভাবে নির্ভর করতে হয়। আর সেই সুযোগে সিএনজি চালকেরা ইচ্ছেমতো ভাড়া আদায় করে থাকে। এতে একদিকে যেমন সিলেটের সুনাম নষ্ট হয় অন্যদিকে ভোগান্তিতে পড়তে হয় হাজার হাজার কোমলমতি ছাত্রছাত্রীদের।

২৬ তারিখ শাবিপ্রবি ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ‘বুস্টার্স’ এবং ‘সিলেট বাইকিং কমিউনিটি’ যৌথভাবে আগত পরীক্ষার্থীকে বিনামূল্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে।

সিলেটে আগত পরিক্ষার্থী ও অভিভাবকগন এই ফ্রি সেবা পেতে নিচের ছবিতে দেয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন।