জিয়াউল হক জিয়াঃ বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ভোলাগঞ্জে এবারও শুরু হচ্ছে ফুটবল টুর্ণামেন্ট। ১০জানুয়ারী উদ্বোধন হবে টুর্ণামেন্টটির। স্থানীয় বিকেএস তরুণ সংঘের ব্যবস্থাপনায় ৬ষ্ট বারের মত এই আয়োজন হতে যাচ্ছে।

শুক্রবার বিকেলে উদ্বোধনী ম্যাচে আলিম এন্ড সাইফ ফার্ণিচার দলের মোকাবেলা করবে তাজুল একাদশ লামাকাজী। ভোলাগঞ্জ গ্রামের দক্ষিণের মাঠে খেলাটি শুরু হবে বিকাল ৩ঘটিকায়। ৩২টি দল এই টুর্ণামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে। খেলাগুলো নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

টুর্ণামেন্টের চ্যাম্পিয়নরা পাবে একটি মোটর সাইকেল ও রানারআপ দল পাবে একটি ফ্রিজার। তাছাড়া উদ্বোধনী ম্যাচ বিজয়ীরা পাবে একটি টেলিভিশন।