রেজাউল হক মামুনঃ বছরের প্রথম দিনে দেশের ৪ কোটি ২০ লাখেরও বেশি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

২০২০ শিক্ষাবর্ষের জন্য দেশব্যাপী বই উৎসব পালিত হয়েছে আজ। প্রতিবছরের মতো বছরের প্রথম দিনে দেশের ৪ কোটি ২০ লাখেরও বেশি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ৩৫,৩১,৪৪,৫৫৪টি বই বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (০১ জানুয়ারি) সিলেট জালালাবাদ থানাধীন ৮নং কান্দিগাওঁ ইউনিয়ন ‘র কান্দিগাওঁ গ্রামে অবস্থানরত “সিলেট মর্ডান একাডেমি” তে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি করেন তারা।

নতুন বইয়ের আনন্দে মাতোয়ারা হওয়ার উচ্ছ্বাসের মধ্য দিয়ে শিক্ষার্থীরা বই উৎসবে অংশগ্রহণ করে। ক্যালেন্ডারের পাতায় গণনা শুরু হলো নতুন দিনের। নতুন বছর শুরুর সাথে সাথে শুরু হয়েছে নতুন প্রত্যাশা। আর নতুন বছরের প্রথম দিনটা শুরু হচ্ছে ক্ষুদে শিক্ষার্থীদের মুখের হাসির ঝলকানিতে। নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে উঠার অপেক্ষায় কোমলমতি শিশুরা।

সিলেট মর্ডান একাডেমির বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক সবুজ সিলেট এর সম্পাদক উস্তার আলী, ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মন্নান, সদস্য আব্দুর রহিম, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান মোঃ রহমত উল্লাহ, সহকারী শিক্ষক মোঃ আব্দুস শহীদ,লোকমান আহমদ, মোঃ জসিম উদ্দিন,মোঃ আব্দুস সালাম, প্রকৌশলী মোঃ আব্দুস সালাম, শিক্ষীকা মোছাঃ তানজিনা বেগম, শারমিন বেগম,তাহমিনা বেগম, সুনারা আক্তার কলি, আয়েশা সিদ্দিকা, সুমি বেগম, ফারজানা বেগম।

বিগত ২০১৯ সালে সিলেট মর্ডান একাডেমি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ ৫ অর্জন  করে মাহদি হাসান মাহী, ৫টি ‘A’ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মিনহাজুল আমিন শাহী (৪.৮৩), শরিফ আহমদ সানী (৪.৮৩), আফফাত জাহান রাইছা (৪.৮৩), আছমা বেগম (৪.৮৩) ও কামিল আহমদ (৪.০৮)।
অপরদিকে, জেএসসি পরীক্ষায় ৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই উত্তীর্ণ হয়ে শতভাগ ফলাফল অর্জন করেছে এ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।