জিয়াউল হক জিয়াঃ সিলেট নগরীর বৃহত্তর শাহী ঈদগাহ যুব সমাজ আয়োজিত “শাহজাহান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে” শুরু হয়েছে কোয়ার্টার ফাইনালের লড়াই। শুক্রবার প্রথম কোয়ার্টারে জিতেছে সৈয়দপুর জুনিয়র এফ এ।

বিকেল সাড়ে তিনটায় শাহী ঈদগাহস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমি এবং গোয়াইনঘাট উপজেলার বারহাল ফুটবল একাদশ। খেলায় নির্ধারিত সময়ে গোল পায়নি কেউই। তবে ২৫গজ দূর থেকে নেয়া সেটপিস বলটি প্রতিপক্ষের গোল কিপার সারোয়ার অসাধারণ দক্ষতায় রুখে না দিলে গোল পেতে পারতো সৈয়দপুর জুনিয়র। শেষ অবধি টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচের তাতে ৪-২গোলের জয় পায় সৈয়দপুর দল। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয় তাদের।

আজ ২৩নভেম্বর দ্বিতীয় কোয়ার্টারে মুখোমুখি হবে সোস্যাল ফ্রেন্ডস ক্লাব সদর সিলেট এবং জায়ান এফ সি, সিলেট সিটি। ম্যাচটি শুরু হবে বিকেল ৩ঘটিকায়।

খেলা শেষে ম্যাচ সেরা এবং বিজিত দলের হাতে অংশগ্রহণমুলক সম্মাননা স্মারক তুলে দেন সিলেট জেলা হকি ফেডারেশনের সহ সভাপতি হুরেরা ইফতার হোসেন এবং আলী কর্পোরেশন, আলী মেশিনারিজের স্বত্বাধিকারী হাজী মোহাম্মদ আলী।

খেলাটি পরিচালনা করেন রেফারি হোসান আহমদ, শামিম আহমদ, মিন্টু আহমদ এবং সাদিয়া রহমান। খেলায় ধারাবিবরণী দেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া ও রেজাউল হক মামুন।