নিউজ ডেস্কঃ বিশ্ব এখন প্রাণঘাতী করোনা ভাইরাসে জর্জরিত। ২০০টিরও বেশি দেশে এই ভাইরাস দেখা দিয়েছে। এ০ই সংক্রামক ভাইরাস প্রতিহতের একমাত্র উপায় জন সমাগম এড়িয়ে চলা। তাই বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশও লক ডাউন করা হয়েছে। যার কারণে নিত্য দিনের শ্রমিকরা অনেকটা অসহায় হয়ে পড়েছেন। ঠিক এই মুহুর্তে সরকারের পাশাপাশি অসহায় ঘর বন্ধি ক্ষুধার্ত স্থানীয় কর্মহীন, কর্মক্ষম, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াচ্ছে অনেক সামাজিক সংগঠন এবং বিত্তবানরা।
১৩এপ্রিল সোমবার সিলেটে সদর উপজেলার টুকেরবাজার নয় গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের উদ্যোগে কর্মহীন ও কর্মক্ষম ১০০ পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। সংগঠনের কার্যকরী পরিষদের সক্রিয় তদারকিতে বিশেষ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। পরে এলাকায় তালিকার ভিত্তিতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, পেয়াজ ও আলু জাতীয় খাদ্য সামগ্রী।
এই সংগঠনটি সামাজিক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলারও আয়োজন করে। কিছুদিন আগে টুকেরবাজারের পশ্চিমের মাঠে বিশাল ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছিল। যেটি সিলেট বিভাগের অন্যতম বৃহৎ ফুটবল ইভেন্ট হিসেবে পরিচিত।














