আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশের জাতীয় সংকট নিরসন এবং সকল বিরোধী দলীয় নেতাদের মুক্তির দাবিতে পূর্ব লন্ডনের একটি রেস্টুন্টের মানবাধিকার সংগটন “জাস্টিস ফর ভিকটিমস” কর্তৃক ৬ সেপ্টেম্বর এক আলোচনা সভার আয়োজন করা হয় ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি সৈয়দ মোজাক্কির আহমেদ, সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ জিলানী।
উদ্বোধনী বক্তব্য রাখেন “জাস্টিস ফর ভিকটিমস”এর সভাপতি মোঃজহিরুল ইসলাম
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিস্ট কমিনিটি নেতা জনাব সুলতান আহমেদ ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশিকুর রহমান আশিক (সহসভাপতি সুনামগন্জ জেলা বি,এন,পি),আব্দুল্লাহ আল মুনিম (সাবেক শিবির সভাপতি সিলেট জেলা),সাবেক শিবির নেতা আব্দুল আলী, সাইফুর রহমান পারভেজ (সেক্রেটারী, জাতীয় ঐক্যফ্রন্ট ইউ,কে), শিবির নেতা আসআদুল হক,কমিনিটি নেতা সৈয়দ হেলাল আহমেদ ,লায়েক আহমেদ (সাধারন সম্পাদক”জাস্টিস ফর ভিকটিমস), .”জাস্টিস ফর ভিকটিমসের কার্যকরী পরিষদ সদস্য সালেক আহমেদ,.সাইদ মালেক, ইমরান আহমেদ, আলি আহমেদ, আলি হুসাইন, সাইদ ইমন,সাংবাদিক আমিনুল ইসলাম মুকুল, নিরাপদ বাংলাদেশ চাই এর সভাপতি ও.”জাস্টিস ফর ভিকটিমসের কার্যকরী পরিষদ সদস্য মুসলিম খান, বি এম এম তামজীদ (অফিস সেক্রেটারি,জাতীয় ঐক্যফ্রন্ট ইউ,কে),সাহান বিন নিজাম (সেক্রেটারি UVHR), দেলওয়ার হোসেন (সেক্রেটারি, অনলাইন এক্টিভিটস ফোরাম)।
প্রধান অতিথি সুলতান আহমেদ বলেন, দীর্ঘ নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালে আমরা স্বাধীনতা লাভ করি। কিন্তু স্বাধীনতার কয়েক যুগের পরে আজও আমরা স্বাধীন নয়। বাক স্বাধীনতা, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি নাই জাতীয় সংকট তথা বর্তমান শাসক গোষ্ঠী কর্তৃক গুম, খুন, লুন্ঠন, ধর্ষণ, দুর্নীতি এবং বিরোধী দলীয় নেতাদের অযথা মামলা দিয়ে জেলে পুরা হচ্ছে। বর্তমান সরকারকে জাতীয় সংকট নিরসন করতে হবে এবং সুস্থ গণতন্ত্রের বিকাশে বিরোধী দলীয় নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

বিশেষ অতিথি আশিকুর রহমান আশিক বলেন, সকল ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে জাতীয় সংকট নিরসন এবং গণতন্ত্রের জন্য কাজ করতে হবে।

আব্দুল্লাহ আল মুনিম বলেন, দেশের মানুষ আজ নিরাপদ নয়। সরকারকে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং বিরোধী দলের নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করতে হবে।

সাইফুর রহমান পারভেজ বলেন, বর্তমানে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে প্রতিনিয়ত। ভিন্ন মতের রাজনৈতিক ব্যক্তিদের অযথা মামলা, হামলা এবং হয়রানি বন্ধ করতে হবে।

আব্দুল আলী বলেন, বর্তমান সরকারের উচিত জাতীয় সংকট নিরসন করা, জন মানুষের নিরাপত্তা ব্যবস্থা সহ বিরোধী দলের নেতাকর্মীদের রাজনৈতিক হয়রানি বন্ধ করতে হবে এবং অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে ।

এছারা আরো বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী শেরওয়ান আলি,মো :শোয়াইবুর রাহমান,খালেদ নুর, , মারুফ আহমেদ, আবু তাহের, জা: শাহজাল চৌধুরী, সালমান আহমেদ, অলি আহমেদ, মাহবেবুর রহমান, তাহমিদ খান,জাকির হোসেন ,নজরুল ইসলাম ,বুরহান উদ্দীন চৌধুরী ,হানিফ রাব্বানী ,বুরহান উদদীন,মেহেদী হাসান,সোলেমান খান ,হাসান আহমেদ .রাকিব আহমেদ ,তারেকুল ইসলাম, আবুল কালাম, সাইফুর রহমান রাজু, মহসিন আহমেদ, আলি উজ্জ্বল ,ছায়েদ মিয়া ,মো: সৈয়দুল ইসলাম, মিফতা উদ্দিন, আলম আহমেদ প্রমুখ।