সিলেট উইটনেস (জিয়াউল হক জিয়া)::’বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ২০২০’এ সিলেট জেলা ফুটবল দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন ১৮জন ফুটবলার। গ্রুপ ‘এ’তে রয়েছে সিলেট। অন্য দলগুলো হল খুলনা, বাংলাদেশ আর্মি, নেত্রকোনা, পাবনা।

এবার, সিলেট জেলা দলে সুযোগ পাওয়া ১৮জন খেলোয়াড়ের উপজেলা পরিচিতি জেনে নেই।
সিলেট সদর উপজেলার ২জন (নোমান, সাদিক); সিটির ১জন (মানিক);
দক্ষিণ সুরমা ৪জন (সমুজ, শামসুল, বকর, তাজ);
ওসমানী নগর উপজেলার ৩জন (আরিফ, রুমেল, রাজন);
গোলাপগঞ্জ উপজেলার ৩জন (দিলোয়ার, জুয়েল, নাবিল);
বিয়ানিবাজার উপজেলার ২জন (সাদ্দাম, জিল্লুর);
ফেঞ্চুগঞ্জ উপজেলার ১জন (রাসেল);
বালাগঞ্জ উপজেলার ১জন (নাফিস ইকবাল);
জৈন্তাপুর উপজেলার ১জন (হিলাল)
দলের কোচ: জানে আলম নুরী রাহেল। ম্যানেজার: সিরাজ উদ্দিন।
৩০মার্চ ২০২১ (মঙ্গলবার) নিজেদের প্রথম খেলায় সিলেট জেলা ৩-২ গোল ব্যবধানে জয় পেয়েছে খুলনা জেলার বিপক্ষে। সিলেটের পক্ষে মানিক, নাবিল ও আরিফ ৩১, ৪০ ও ৬০ মিনিটে তিনটি গোল করেন। অন্যদিকে, খুলনার পক্ষে নাজমুল ও তপু ৪৭ ও ৮৫ মিনিটে দু’টি গোল করেন।

গ্রুপ পর্বে পরবর্তী ম্যাচ ১, ৩ ও ৫ এপ্রিল একই ভেন্যু (কুমিল্লা জেলার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে) অনুষ্ঠিত হবে।