কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরী আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৫ নভেম্বর) নগরীর তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় ৫ম থেকে ৯ম শ্রেণীতে পড়ূয়া প্রায় চার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, ইসলামপুরের আল আমিন জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এবং পাঠানটুলার শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলো পরিদর্শন করেন ফেন্সুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট কবি ও সাহিত্যিক কালাম আজাদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি কর্ণেল (অবঃ) সৈয়দ আলী আহমদ, দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস উন নূর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহবুব এ এলাহী, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. আবুল হাসেম চৌধুরী, সিলেট সরকারি তিব্বিয়া কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মাশুকুর রহমান, ডাক্তার আব্দুল লতিফ, শাহজালাল জামেয়া স্কুলের প্রিন্সিপাল গোলাম রাব্বানী, আল আমিন জামেয়ার প্রিন্সিপাল জসীম উদ্দিন, শাহজালাল জামেয়া মাদ্রাসার উপাধ্যাক্ষ মাওলানা ফয়জুল্লাহ বাহার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহেদুর রাহমান চৌ. মাওলানা মাহমুদুর রাহমান দেলোয়ার, মাওলানা মাশুক আহমদ, মাওলানা মাহবুর রাহমান প্রমূখ।
হল পরিদর্শনে গিয়ে বিশিষ্টজনরা বলেন, মেধাবী শিক্ষার্থীরা জাতির স্বপ্নদষ্টা। আজকের মেধাবীরা আগামী দিনের দেশ গড়ার কারিগর। মেধাবীরা ছাত্রজীবনে যে শিক্ষায় শিক্ষিত হবে, কর্মজীবনে ও সেই শিক্ষার বিস্তার ঘটাবে। বর্তমান প্রজন্মের অধিকাংশ মেধাবী শিক্ষার্থীরা অশ্লীলতা, বেহায়াপনা, চরিত্রহীনতা, মাদকাশক্তিতে নিমজ্জিত হয়ে তাদের ভবিষ্যত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। সুন্দর, সমৃদ্ধ দেশ ও জাতি গড়ার বদলে মেধাবীরা বোঝা হয়ে উঠছে। এমনকি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা বিভিন্ন বড় ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত হচ্ছে। তাই বর্তমান প্রজন্মের মেধাবীরা নৈতিকতা সম্পন্ন গড়ে তুলতে মেধাবৃত্তির মতো প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ সময় কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর প্রধান পৃষ্টপোষক ফরিদ আহমদ, অন্যতম প্রধান পৃষ্টপোষক মামুন হোসাইন, সাইফুল ইসলাম, কিশোরকন্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরীর পরিচালক মাসউদ মোফাসসির, সহাকারী পরিচালক সোহরাব হোসাইন, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মবিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে পারায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম নেতৃবৃন্দ। উল্লেখ্য, এবছরের বৃত্তি পরীক্ষার ফলাফল আগামী বছরের ১৭ জানুয়ারি প্রকাশ করা হবে।














