হবিগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগের প্রতিহিংসামূলক ও রাজনৈতিক দায়ের করা মামলায় ছাত্রদল মোঃ আজিজুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত ১২ নভেম্বর ২০২০ সালে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী বলেন, এর আগে আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করেন। এই মামলা সম্পুর্ণ মিত্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত।
তিনি আরও বলেন, শুধু মাত্র রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এবং আওয়ামিলীগের অবৈধ সরকারের বিভিন্ন কাজের প্রতিবাদের কারণে মামলা রুজু করা হয়েছে। মামলার আসামি হলেন-হবিগঞ্জের নবীগঞ্জ থানার কবুলেশ্ব গ্রামের আলী আকবর ছাকিনের পুত্র মোঃ আজিজুল হক। তিনি সিলেট মহানগর ছাত্রদলের একজন সক্রিয় দায়িত্বশীল হিসাবে দলের জন্য কাজ করতেছেন।
উল্লেখ্য ২০১৯ সালের ৫ জুলাই এই একই আদালত অন্য আরেকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।













