নিউজ ডেস্ক:: সিলেট জেলা দলের প্রয়াত ফুটবলারদের স্মরণে ‘সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি’ দ্বিতীয় বারের মত আয়োজন করেছে ‘কুটিম-জুয়েল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০১৯’।
সিলেট জেলার সিনিয়র-জুনিয়র ফুটবলাররাই মূলতঃ ৮টি দলে বিভক্ত হয়ে খেলছেন এই টুর্ণামেন্টে। জেলার প্রয়াত সাবেক খেলোয়াড়দের নামে দলগুলোর নামকরণ করা হয়েছে। দলগুলো হল জুম্মন লুছাই একাদশ, আখতারুজ্জামান মান্না একাদশ, লুৎফর রহমান লালু একাদশ, তমজিদ আলী একাদশ, মফিজুর রহমান তিতন একাদশ, মুহিব আলী একাদশ, এনামুল হক মুক্তা একাদশ, কমরু মিয়া ঝাড়ু একাদশ।
কমরু মিয়া ঝাড়ু একাদশের জার্সিসহ যারা বিশেষভাবে সহযোগিতায় এগিয়ে এসেছেন তারা হলেন ক্রিড়ানুরাগী প্রবাসী সাবেক ফুটবলার মঞ্জুর হোসেন (ইউ এস এ), তাজুল ইসলাম শাহরিয়া (ইউকে) এবং মাসুদ রউফ (সৌদি আরব)। সবার প্রতি কৃতজ্ঞতা জানান দলের ম্যানেজার কিবরিয়া আহমদ। তাছাড়া অন্যান্য দলেও যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি।
টুর্ণামেন্টে যারা ৮টি দলকে জার্সি প্রদান করেছেন তারা হলেন-
মাহা, মিলাদ ড্রিংকিং ওয়াটার, কিবরিয়া আহমদ, আফজাল হোসেন ফজর আলী, সামাদ ইরানী, সিলেট সাইফ স্পোর্টিং ক্লাব, আব্দুস সত্তার সাদিক, ইউনাইটেড একাডেমি।
৭ডিসেম্বর শনিবার থেকে শুরু হওয়া টুর্ণামেন্টটি টানা ১১ডিসেম্বর বুধবার সন্ধায় ফাইনাল খেলার মধ্য দিয়ে সমাপ্ত হবে। সবগুলো খেলা সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।














