জিয়াউল হক জিয়া (ক্রিড়া প্রতিবেদক):: সিলেট জেলা দলের প্রয়াত ফুটবলারদের স্মরণে ‘সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি’ দ্বিতীয় বারের মত আয়োজন করেছে ‘কুটিম-জুয়েল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’।

সিলেট জেলার সিনিয়র-জুনিয়র ফুটবলাররাই মূলতঃ ৮টি দলে বিভক্ত হয়ে খেলছেন এই টুর্ণামেন্টে। প্রয়াত সাবেক জেলা দলের নামে দলগুলোর নামকরণ করা হয়েছে। দলগুলো হল জুম্মন লুছাই একাদশ, আখতারুজ্জামান মান্না একাদশ, লুৎফর রহমান লালু একাদশ, তমজিদ আলী একাদশ, মফিজুর রহমান তিতন একাদশ, মুহিব আলী একাদশ, এনামুল হক মুক্তা একাদশ, কমরু মিয়া ঝাড়ু একাদশ।

প্রতিটি দলের জার্সিগুলো প্রদান করেছেন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। টুর্ণামেন্ট আহবায়ক কামরুল হাসান সিলেটউইটনেসকে দেয়া এক সাক্ষাৎকারে তাদের নাম প্রকাশ করেন এবং এই সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। যারা জার্সিগুলো প্রদান করেছেন তারা হলেন-

মাহা, মিলাদ ড্রিংকিং ওয়াটার, কিবরিয়া আহমদ, আফজাল হোসেন ফজর আলী, সামাদ ইরানী, সিলেট সাইফ স্পোর্টিং ক্লাব, আব্দুস সত্তার সাদিক, ইউনাইটেড একাডেমি।

৭ডিসেম্বর শনিবার থেকে শুরু হওয়া টুর্ণামেন্টটি টানা ১১ডিসেম্বর বুধবার ফাইনাল খেলার মধ্য দিয়ে সমাপ্ত হবে। সবগুলো খেলা সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।